রবিবার, নভেম্বর ৮, ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

>> কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানাল ডিএমপি

>> জামায়াতের নেতৃত্ব নিয়ে রাশেদ খানের কড়া সমালোচনা, আমির হামজা ও গাজী নজরুলকে ঘিরে মন্তব্য

>> শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চাইলেন যুক্তরাজ্যের ছয় রাজনীতিক

>> হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ক্ষতিগ্রস্ত নিচের অংশ

>> বিতর্কের মধ্যেই নীল স্যুটে পরীমনির নতুন লুক, ছবি ঘিরে আলোচনা

>> ভুল শনাক্তকরণে ইসরায়েলে ড্রোন হামলার সতর্কতা, পরে সাইরেন বাজানোর ভুল স্বীকার

>> নির্মাণাধীন ফ্লাইওভার থেকে ঢালাইয়ের খণ্ড পড়ে অটোরিকশাযাত্রী আহত, ভেঙেছে ঘাড়ের হাড়

>> বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

>> ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা নিয়ে বিতর্ক, ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

আপনি পড়ছেন : হবিগঞ্জ

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ক্ষতিগ্রস্ত নিচের অংশ


Sifat Islam Sohag ৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৩



হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ক্ষতিগ্রস্ত নিচের অংশ


হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে স্মৃতিস্তম্ভটির নিচের অংশের বেশ কিছু জায়গা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের কাছাকাছি অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়। আগুনে স্থাপনাটির নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন।

তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিষিদ্ধ আওয়ামী লীগের সুশান্ত, আলমগীর, মোতাচ্ছির ও মিজান গ্রুপের নেতৃত্বে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে। তবে এসব দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক রোববার সকালে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।