মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গলাচিপায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের নামে স্লোগান, তদন্ত কমিটি

>> মিরপুর বিআরটিএতে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ, হয়রানি ও চাঁদাবাজির দাবি

>> তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল, আদালত থেকে বের হয়ে যা বললেন

>> বাকলিয়ায় সংঘর্ষের নেপথ্যে মাদক ও আধিপত্যের দ্বন্দ্ব

>> ট্র্যাকিংয়ে গিয়ে পথ হারাচ্ছেন পর্যটকেরা, কাপ্তাইয়ের সীতাপাহাড়ে প্রবেশে নিষেধাজ্ঞা

>> ভাঙা কক্ষেই টিকা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাভাবিক হওয়ার চেষ্টা রাড্ডা সেন্টারে

>> যখন সময় হবে, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে: দীনেশ ত্রিবেদী

>> ইটভাটায় ডেকে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ, ৪ বন্ধুর বিরুদ্ধে মামলা

>> নতুন গণভোট নিয়ে সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

>> রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল আবার রিমান্ডে

আপনি পড়ছেন : সিলেট

সিলেটে শিকল বেঁধে তরুণীকে টেনে নেওয়ার ভিডিও ভাইরাল


Rabeya ৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৯



সিলেটে শিকল বেঁধে তরুণীকে টেনে নেওয়ার ভিডিও ভাইরাল


সিলেট নগরের শাহজালাল উপশহরে চুরির চেষ্টার অভিযোগে এক তরুণীকে কোমরে শিকল ও তালা লাগিয়ে সড়কে টেনে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, সোমবার রাতে একটি দোকানে চুরির চেষ্টা করার অভিযোগে স্থানীয় কয়েকজন ওই তরুণীকে আটক করেন। পরে তাঁকে শিকল দিয়ে বেঁধে সড়কে হাঁটিয়ে নেওয়া হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি শিকল ধরে তরুণীকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় তরুণী কান্না করছিলেন এবং মুখ ঢাকার চেষ্টা করছিলেন।

পুলিশ জানিয়েছে, ওই তরুণী একটি দোকানের ক্যাশবাক্সে হাত দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে চুরির অভিযোগে দোকানপক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

এদিকে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে তরুণীকে আটকে রেখে নির্যাতন, শ্লীলতাহানি এবং ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণীকে আদালতে পাঠানোর পর মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাসিন্দা।