মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দাম কমার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

>> সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর বসে মাত্র ৩ আয়ে

>> নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২

>> টেসলা-মার্সিডিজের চেয়েও মাল্টা আমদানিতে বেশি শুল্ক-কর

>> হরমুজ প্রণালিতে ইরানকে কি গোপনে ‘টোল’ দিচ্ছে উপসাগরীয় দেশগুলো?

>> সাংবাদিকদের দাবির মুখে হল প্রাধ্যক্ষ অব্যাহতি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

আপনি পড়ছেন : সিলেট

কুলাউড়া সীমান্তে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, শিশুসহ ৬ বাংলাদেশি আটক


১৬ জুলাই ২০২৬, দুপুর ১:৩৪
কুলাউড়া সীমান্তে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, শিশুসহ ৬ বাংলাদেশি আটক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ১১টার দিকে স্থানীয় দালালদের সহায়তায় উপজেলার ইছাছড়া পুঞ্জি এলাকার ১৮৪১ নম্বর সীমান্ত পিলার দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তাঁরা। এ সময় বিজিবি ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়।

পরে রাতের দিকে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। বিজিবির পক্ষ থেকে শিশুকে বাদ দিয়ে বাকি পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন।

পুলিশ জানিয়েছে, মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।