মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আপনি পড়ছেন : আবহাওয়া

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত


১৫ জুলাই ২০২৬, দুপুর ২:২৩
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকালে উত্তর বঙ্গোপসাগর ও ভারতের পশ্চিমবঙ্গ–ওডিশা উপকূল সংলগ্ন এলাকায় এ লঘুচাপের সৃষ্টি হয়।

লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। এটি সর্বোচ্চ সুস্পষ্ট লঘুচাপে রূপ নিতে পারে এবং পরে ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে সরে যেতে পারে।

তবে এর প্রভাবে আগামী শুক্র ও শনিবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকাতেও বৃষ্টি হতে পারে। তবে দেশের কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম; কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আরেকটি নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে আবহাওয়াবিদরা বলছেন, নতুন এই লঘুচাপের কারণে আগের মতো দীর্ঘস্থায়ী বা অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই।