সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : আবহাওয়া

চলমান বৃষ্টি নিয়ে যা বলছে আবহাওয়া অফিস


ডেস্ক রিপোর্ট ১৫ জুলাই ২০২৫, সন্ধ্যা ৬:৫৯
চলমান বৃষ্টি নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
ছবি:সংগৃহীত

সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি বিকেল ৫টা পর্যন্ত থাকতে পারে। এছাড়া আগামী আরও দুদিন রাজধানীসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া অধিদফতর জানায়, আগামী কয়েক দিন সারাদেশে কোথাও কোথাও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় অঞ্চলে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। পরবর্তী সময়ে তা স্থল নিম্নচাপে রূপ নিয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ লঘুচাপের কেন্দ্র হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। 


এদিকে গতকাল সোমবার কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুক পোস্টে জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টার পর থেকে রাত ১০টার মধ্যে দেশের তিনটি বিভাগের (খুলনা, রাজশাহী ও রংপুর) সকল জেলার ওপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

তিনি আরও জানান, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।