বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

আপনি পড়ছেন : আবহাওয়া

কমতে শুরু করেছে তাপ প্রবাহ


ডেস্ক রিপোর্ট
কমতে শুরু করেছে তাপ প্রবাহ
ছবি:সংগৃহীত

সোমবার থেকে সারাদেশে তাপপ্রবাহ কমতে শুরু করেছে। আগামী ১০ দিন হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে কোনো ধরণের ঘূর্ণিঝড় কিংবা লঘুচাপের শংকা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।মে মাস দূর্যোগ প্রবণ হওয়ায় হালকা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।


এদিকে দেশের বেশ কিছু এলাকা উপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায়  ৪৫-৬০ কি.মি বেগে এবং কিছু ক্ষেত্রে ৬০- ৮০ কি.মি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সর্তকতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান,আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে।

সতর্কবার্তায় যেসব জেলার নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান।


এ ছাড়া সতর্কবার্তায় বজ্রপাতের বিষয়ে কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শও দেয়া হয়েছে। এগুলো হলো—

* বজ্রপাত হলে ঘরে থাকুন।

* জানালা ও দরজা বন্ধ রাখুন।

* সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।

* নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।

* গাছের নিচে আশ্রয় নেবেন না।

* কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না, কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।

* বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখুন।

* জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।

* বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।

* শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।