শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় পারমাণবিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: বিজ্ঞান সচিব

>> স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: শফিকুর রহমান

>> সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩৮ জেলে আটক, জব্দ ২ ট্রলিং বোট

>> শ্রমিকের মৃত্যুর খবর ঘিরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

>> গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

>> ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, সামনে পাঁচটি বড় বাধা

>> ডিসেম্বরে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটানোর ঘোষণা রাশেদ প্রধানের

>> গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাল পুলিশ, সাভার-আশুলিয়ায় বন্ধ ৪০ কারখানা

>> শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন, ভারত কী করবে তা তাদের বিষয়: আইনমন্ত্রী

>> মৃত্যুর সাড়ে ৭ মাস পর ককটেল বিস্ফোরণ মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা!

আপনি পড়ছেন : সাক্ষাৎকার

ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী ঐক্যে বাধা দুটি—মতাদর্শ ও রাজনৈতিক হিসাব


ঢাকা পোষ্ট ২৩ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৩২
ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী ঐক্যে বাধা দুটি—মতাদর্শ ও রাজনৈতিক হিসাব
ছবি:সংগৃহীত

মতাদর্শগত ভিন্নতা ও বাস্তব রাজনীতির হিসাব-নিকাশের কারণে ধর্মভিত্তিক দলগুলো এক প্ল্যাটফর্মে আসতে পারছে না বলে মনে করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ঢাকা পোস্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ অভিমত জানান দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে জড়িত এ নেতা। সাক্ষাৎকারে তিনি বর্তমান সরকারের সাফল্য-ব্যর্থতা, আওয়ামী লীগের ভবিষ্যৎ, ইসলামী রাজনীতির বাস্তবতা ও নারী নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

তার সাক্ষাৎকার নিয়েছেন ঢাকা পোস্টের চিফ অব পলিটিক্যাল অ্যান্ড স্টেট অ্যাফেয়ার্স আদিত্য রিমন।

ঢাকা পোস্ট : আপনারা ছয়টি ধর্মভিত্তিক দল জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন। এর মধ্যে ঐকমত্য কমিশন থেকে সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়টি এসেছে। আপনারা কোন প্রক্রিয়ায় জুলাই সনদের বাস্তবায়ন চান?

মামুনুল হক : ঐকমত্য কমিশনের আলোচনায় আমিও ছিলাম। আমাদের আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের দুটি প্রক্রিয়া ছিল। একটি গণভোটের মাধ্যমে, আরেকটি গণপরিষদ গঠন করে। পরবর্তীতে আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞদের কাছ থেকে প্রস্তাব আসে যে, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমেও তা করা যেতে পারে। অথবা অন্য কোনো উপায়েও হতে পারে। আমরা চাই যেকোনো উপায়ে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হোক।