মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পুরো সড়ক বন্ধ করে নির্মাণকাজ, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

>> হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬

>> বেক্সিমকোর শ্রমিকদের জীবনে অনিশ্চয়তা, কেউ চা বিক্রি করছেন, কেউ চালাচ্ছেন অটোরিকশা

>> মহাকাশযুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

>> ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে স্বজনদের মৃত্যুর দাবি

>> রাজস্থানে স্থানীয় নির্বাচনে বিজেপির কোনোরকমে ‘মুখরক্ষা’

>> এইডস-যক্ষ্মা-ম্যালেরিয়া প্রতিরোধে ৪ হাজার ৩৯ কোটি টাকার প্রকল্প

>> চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে

>> ২৮ বছরেও সংযোগ সড়ক হয়নি, অচল বুড়িচংয়ের সেতু

>> পাটের আঁশে লাভের আশা, ভালো ফলনে খুশি সাতক্ষীরার কৃষকেরা

আপনি পড়ছেন : সাক্ষাৎকার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেফতার


২৫ জুন ২০২৫, সন্ধ্যা ৭:৫১
সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেফতার
ছবি:সংগৃহীত

গ্রেফতার হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার  দুপুরে রাজধানীর মগবাজার থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
 

গত রবিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার হন সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এর তিন দিন না যেতেই গ্রেফতার হলেন কাজী হাবিবুল আউয়াল। 

তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিলো।আওয়ামী লীগের সর্বশেষ নির্বাচন অর্থাৎ দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্বে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ডামি ও কারসাজির নির্বাচন হিসেবে আখ্যা পাওয়া সেই নির্বাচনে একতরফাভাবে জয় পায় আওয়ামী লীগ।

গত সোমবার রাতে ডিবির টিম তাকে আটক করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও বিষয়টি স্বীকার করেনি তারা। মঙ্গলবার গুঞ্জন ওঠে, তাকেও শেরে বাংলানগর থানার মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে তাকে আটকের পরে ভোর রাতে ছেড়ে দেয় ডিবি। তাকে ছেড়ে দেওয়ার দুই দিনের মাথায় তাকে গ্রেফতার দেখালো তারা।