বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : বরগুনা

বরগুনার বামনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১


Sifat Islam Sohag ২৩ অক্টোবর ২০২৬, বিকাল ৫:০৪



বরগুনার বামনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১


বরগুনার বামনা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধাওয়া দিয়ে রাফান জোমাদ্দার আকাশ নামে সংগঠনটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বামনা-পাথরঘাটা সড়কের চাড়াখালী এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল করছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাঁদের।

মিছিলের খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খাঁন জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় আকাশকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।