বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আপনি পড়ছেন : বরিশাল

গৌরনদীতে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট, মাকে মারধরের অভিযোগ


১৪ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৪৮
গৌরনদীতে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট, মাকে মারধরের অভিযোগ


বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন ছাত্রলীগ নেতা রানা চৌধুরীর বাড়িতে হামলা, লুটপাট ও তার মাকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাতে একদল সন্ত্রাসী রানা চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করা হয়েছে। হামলার একপর্যায়ে রানা চৌধুরীর মায়ের ওপরও হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়।

পরিবারের অভিযোগ, রাতের আঁধারে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। একজন বয়স্ক মায়ের ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, কোনোভাবেই একজন মায়ের ওপর এ ধরনের অমানবিক ও পৈশাচিক হামলা মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।