শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

আপনি পড়ছেন : চাঁদপুর

মৃত্যুর খবর পেয়ে স্বজনের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত


Rabeya ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১১



মৃত্যুর খবর পেয়ে স্বজনের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ নিহত নারীর তিন স্বজন আহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নাগদা বড়বাড়ির সামনে মতলব-গৌরীপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাদিয়া আক্তার (২৫) উপজেলার ঘিলাতলী এলাকার ইসমাইল গাজীর স্ত্রী। স্বজনের মৃত্যুর খবর পেয়ে তিনি তিন আত্মীয়ের সঙ্গে অটোরিকশায় করে ঘিলাতলী থেকে নাগদা এলাকায় যাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, নাগদা বড়বাড়ির সামনে অটোরিকশাটি থামলে মতলব দক্ষিণ থেকে ঢাকাগামী ‘জৈনপুর পরিবহন’ নামের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত সাদিয়া ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় আহত অটোরিকশার চালক ও সাদিয়ার তিন স্বজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।