বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাজশাহীতে জুয়েলার্সে চুরি: আড়াই মাস পর ২৬ ভরি সোনা ও ২৫ লাখ টাকাসহ ৮ জন গ্রেপ্তার

>> খেলতে গিয়ে কক্ষে আটকা দুই বছরের শিশু, ফায়ার সার্ভিসের চেষ্টায় উদ্ধার

>> পাকিস্তানে আতঙ্কের মধ্যে দেশে ফেরার প্রস্তুতি, হামলায় প্রাণ গেল বাংলাদেশি রমজানের

>> হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ১ হাজার

>> জুলাই হত্যা মামলায় সাবেক ভিসি কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

>> ব্রিকস সম্মেলনে যাচ্ছে না বাংলাদেশের কোনো প্রতিনিধি

>> প্রায় নগ্ন হয়ে বিজ্ঞাপনে সিডনি সুইনি, ফের শুরু বিতর্ক

>> মেঘনার তীরে পাড়ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধু

>> গণিত, বিজ্ঞান ও পড়ার দক্ষতায় বিশ্বসেরা সিঙ্গাপুর, শীর্ষে এশিয়ার দাপট

>> এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ট্রাকে আটকা চালক, জীবিত উদ্ধার

আপনি পড়ছেন : মানিকগঞ্জ

খেলতে গিয়ে কক্ষে আটকা দুই বছরের শিশু, ফায়ার সার্ভিসের চেষ্টায় উদ্ধার


Rabeya ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৯



খেলতে গিয়ে কক্ষে আটকা দুই বছরের শিশু, ফায়ার সার্ভিসের চেষ্টায় উদ্ধার


মুন্সিগঞ্জের সিরাজদিখানে খেলতে গিয়ে একটি কক্ষের ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে আটকা পড়ে দুই বছরের শিশু আবদুল্লাহ। দীর্ঘ সময় দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দানিয়াপাড়া গ্রামের একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। আবদুল্লাহ ওই এলাকার এনায়েত মোল্লার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির একটি কক্ষে একা খেলছিল আবদুল্লাহ। এ সময় তার মা-বাবা পাশের কক্ষে ঘরের কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতেই শিশুটি দরজার ছিটকিনি লাগিয়ে ফেলে। কিছুক্ষণ পর ভেতর থেকে তার কান্নার শব্দ শুনতে পান মা-বাবা।

তারা দ্রুত দরজা খোলার চেষ্টা করেন। পরে স্থানীয় কয়েকজনও সহযোগিতায় এগিয়ে আসেন। তবে অনেক চেষ্টা করেও দরজা খোলা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে তারা কক্ষের দরজা খুলে শিশুটিকে বের করে আনেন।

উদ্ধারের পর আবদুল্লাহকে অক্ষত অবস্থায় পাওয়া যায়। তবে আতঙ্কে তখনো সে কান্না করছিল। পরে পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়।