বুধবার, নভেম্বর ১১, ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : শেরপুর

ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে মিলল নারীর মরদেহ


Sifat Islam Sohag ২২ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৪



ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে মিলল নারীর মরদেহ


শেরপুরের শ্রীবরদী উপজেলায় একটি ব্রিজের নিচে পানিতে রাখা বড় প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে শ্রীবরদী-শেরপুর মহাসড়কের কুড়িকাহনিয়া ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নে ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ব্রিজের নিচে পানিতে একটি বড় প্লাস্টিকের ড্রামের মধ্যে নারীর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত চালানো হচ্ছে।

পুলিশের তদন্ত শেষে নারীর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।