বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাভার-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, বাতাসে পোড়া গন্ধ

>> সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল ভবন

>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

>> গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মহাসড়কে যান চলাচল বন্ধ

>> মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পূর্ব লন্ডনে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ রাজনীতিকদের

>> আ.লীগের বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক

>> গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাকশ্রমিকরা

>> গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

আপনি পড়ছেন : পাবনা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর অনুমোদন


Sifat Islam Sohag ২৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৮



রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর অনুমোদন


পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে কেন্দ্রটির প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিভাজন প্রক্রিয়া শুরুর প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, অনুমোদনের পর পারমাণবিক চুল্লিতে ধাপে ধাপে নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন শুরু করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। এর আগে প্রকল্পের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষায় দেখা দেওয়া জটিলতাও সমাধান করা হয়েছে বলে জানানো হয়েছে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার নির্দেশনা অনুসরণ করে এবং রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-ওয়ান’ পর্যায়ের কাজ শেষ হয়েছে। এরপর চুল্লিকে প্রাথমিক পরিচালনার জন্য প্রস্তুত করার ‘বি-টু’ ধাপ এবং পরবর্তী সময়ে ‘ক্রিটিক্যালিটি’ পর্যায়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে প্রায় ৩০০ মেগাওয়াটে নেওয়া গেলে জাতীয় সঞ্চালন ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ যুক্ত করার সুযোগ তৈরি হবে। তবে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে প্রয়োজনীয় পরীক্ষা ও নিরাপত্তা-সংক্রান্ত ধাপগুলো সম্পন্ন করতে হবে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিকভাবে জ্বালানি লোডিংয়ের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহের কাজ শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এ তথ্য জানিয়েছে।