মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে বিতর্ক, স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

>> শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

>> গাজীপুরে ডেলিভারি ভ্যান থেকে নামিয়ে যুবককে কুপিয়ে ছিনতাই, নির্বিকার পথচারীরা

>> গভীর রাতে জাবির প্রধান ফটকে তালা, নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি

>> চট্টগ্রামে আবারও দুটি যাত্রীবাহী বাসে আগুন, আতঙ্ক নগরজুড়ে

>> জাজিরায় ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ, আওয়ামী লীগের কর্মসূচিতে ব্যবহারের সন্দেহ পুলিশের

>> শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব

>> দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

আপনি পড়ছেন : রাজশাহী

পুলিশকে নিরপেক্ষ ও জনবান্ধব হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর


২ আগস্ট ২০২৬, দুপুর ১:২৫



পুলিশকে নিরপেক্ষ ও জনবান্ধব হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


অনুষ্ঠানে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশের দায়িত্ব হলো আইন অনুযায়ী সবার জন্য সমানভাবে কাজ করা। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, মানবিকতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। সাইবার অপরাধসহ আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের সক্ষম করে তুলতে পুলিশ কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান। একই সঙ্গে সেবা নিতে আসা কোনো নাগরিক যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশনা দেন।


চলতি বছরের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে ৫৮ জন শিক্ষানবিশ এএসপি এখন মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়েছেন।


অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সেরা প্রবেশনার, সেরা মাঠ কার্যক্রম, সেরা একাডেমিক ফলাফল এবং সেরা শুটার বিভাগে নির্বাচিত কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়।


এ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পুলিশ একাডেমির প্রিন্সিপালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।