সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

আপনি পড়ছেন : রাজশাহী

যৌথ বাহিনীর অভিযান, মিলল অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম


ডেস্ক রিপোর্ট ১৬ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৭:০৯
যৌথ বাহিনীর অভিযান, মিলল অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম
ছবি:সংগৃহীত

রাজশাহী নগরের কাদিরগঞ্জে কোচিং সেন্টার ঘিরে যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। অভিযানটি শনিবার সকালে শুরু হয়। এ সময় আটক হন মোন্তাসেবুল আলম অনিন্দ্য নামের এক তরুণ। তিনি একজন ইংরেজির শিক্ষক এবং ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারের মালিক। এ ছাড়া মো. রবিন ও মো. ফয়সাল নামের আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

আটক অনিন্দ্য কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। তবে পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান। অনিন্দ্যের বাবা শফিউল আলম লাট্টু রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি। অনিন্দ্যের বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যদিও এখন পর্যন্ত যৌথ বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

দুপুরে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দুরবিন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জামাদি, ছয়টি কম্পিউটার সেট, ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি-বিদেশি মদ এবং ১১টি নাইট্রোজেন কার্টিজ।

এগুলো তাজা অবস্থায় থাকায় পরে বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে। পাশের একটি পুকুরে অস্ত্র ফেলে দেওয়া হতে পারে, এ সন্দেহে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে নামানো হয়েছিল। তবে তল্লাশিতে কিছু পাওয়া যায়নি।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক মোন্তাসেবুল আলম অনিন্দ্য রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।