বুধবার, আগস্ট ৫, ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঢাকা জজ কোর্টে আইনজীবী ফারজানা ইয়াসমিনের চেম্বারে অতর্কিত তাণ্ডব, চেম্বার বন্ধের হুমকির অভিযোগ

>> জামায়াতের সমঝোতার ধর্ষণ, বিএনপির চাঁদাবাজি, এনসিপির জুলাই এই মিলেই শেষ সাজানো দেশ -এম রহমান

>> ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

>> পাইপলাইনে মিয়ানমারের গ্যাস: কতটা বাস্তব, কতটা সম্ভাবনা?

>> বরগুনায় লোডশেডিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও

>> বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ তৎপরতার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, বাড়ছে জনদুর্ভোগ

>> অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

>> বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশা আজও পূরণ হলো না

>> গ্যাস নেই, চুলা জ্বলে না—ভোগান্তির আগুনে পুড়ছে সাধারণ মানুষ

LIVE

জামায়াতের সমঝোতার ধর্ষণ, বিএনপির চাঁদাবাজি, এনসিপির জুলাই এই মিলেই শেষ সাজানো দেশ —এম রহমান
আপনি পড়ছেন : সারাদেশ

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ


ডেস্ক রিপোর্ট ৫ অক্টোবর ২০২৫, বিকাল ৩:৩৮
মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ
ছবি:সংগৃহীত

মাগুরা সদর উপজেলার জাগলা ভাবনাটি এলাকায় তেলবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। রবিবার  সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস জাগলার মঘীর ঢাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়।

মাগুরা ফায়ার সার্ভিসের সাবস্টেশনমাস্টার বাহারুল ইসলাম বলেন, ‘আমরা সকাল ১০টার দিকে উদ্ধারকাজ শুরু করি। ঘটনাটি সকাল সাড়ে ৯টার দিকে ঘটে বলে জানতে পারি। বাসের প্রায় অর্ধেক যাত্রী সদর হাসপাতালে চিকিৎসা নিতে চলে যান। আমরা বাসের চালকসহ কয়েক যাত্রীকে উদ্ধার করি। যেহেতু এটি তেলবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ছিল, তাই ফায়ার সেফটির বিষয়টি মাথায় রেখেই কাজ শুরু করা হয়।’

তিনি জানান, ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন এবং বাসের চালককে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির একটি চাকা হঠাৎ নষ্ট হয়ে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে এবং বাসটির সঙ্গে সংঘর্ষ হয়।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল ইসলাম বলেন, তেলবাহী ট্রাকটির চাকা নষ্ট হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। দুপুর ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসীন কামাল জানান, আহতদের বেশির ভাগের অবস্থা আশঙ্কামুক্ত। দু-একজন গুরুতর আহত হয়েছে। তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে গেছে।