বুধবার, আগস্ট ২৬, ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> জশনে জুলুসে মুখর চট্টগ্রাম, অংশ নিলেন লাখো মানুষ

>> ঘুষের অভিযোগে ভোলা বিআরটিএর মোটরযান পরিদর্শক আবু পলাশকে ঘিরে বিতর্ক

>> সূর্যবংশীর পর জয়সোয়ালও ‘সংঘর্ষে’, আইসিসি-বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

>> বাংলাভাষী মুসলমান, রোহিঙ্গা ও দলিতদের নিয়ে ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

>> হাওরে বেড়াতে যাচ্ছেন? প্রশাসনের ১৩ নির্দেশনা জেনে নিন

>> ব্রাজিলের ম্যাচ আয়োজনে সরকারি অর্থ ব্যয়ের পরিকল্পনা নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

>> দাম্পত্যের টানাপোড়েন, যৌনতা আর অস্বস্তিকর এক ডিনার পার্টির গল্প

>> যুক্তরাজ্যে হাজারো যৌন অপরাধীকে যৌন আকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা

>> এআই মডেলের অপব্যবহার ঠেকাতে নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করছে ওপেনএআই

>> প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণ–অনশন, আন্দোলনকারীদের পাশে এমপি

আপনি পড়ছেন : সারাদেশ

টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণ, ফায়ার সার্ভিসের সদস্যসহ দগ্ধ ৫


ডেস্ক রিপোর্ট ২২ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৩৫
টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণ, ফায়ার সার্ভিসের সদস্যসহ দগ্ধ ৫
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ সময় ফায়ার সার্ভিসের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

সোমবার  বিকেল সাড়ে ৪ টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার সেমি পাকা টিনশেড কেমিক্যালের গুদামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা, মো. জয় হাসান। তবে কারখানার কর্মকর্তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গুদামটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে ওই কারখানার এক কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের তিনজন ফায়ারফাইটার ও একজন অফিসারসহ মোট পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে কাজ করছেন। তাদের মধ্যে তিনজন কর্মী আহত হয়েছেন। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে  আগুন  লাগার  কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।