মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> হরমুজ প্রণালিতে ইরানকে কি গোপনে ‘টোল’ দিচ্ছে উপসাগরীয় দেশগুলো?

>> সাংবাদিকদের দাবির মুখে হল প্রাধ্যক্ষ অব্যাহতি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

আপনি পড়ছেন : সারাদেশ

নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৬


ডেস্ক রিপোর্ট ২৩ জুলাই ২০২৫, বিকাল ৩:০২
নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৬
ছবি:সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এসময় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

তৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তকরণে পুলিশ কাজ করছে বলে জানান হাইওয়ে পুলিশ।

নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা ওসি ইসমাঈল হোসেন বলেন, রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়ার দিকে আসছিল।

এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমরেমুচরে যায়। এতে মাইক্রোবাসে থাকা ৫ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। অপর এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট ছয়জন নিহত হয়েছেন। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অপর আরও একজনের মৃত্যু হয়।