রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> আলোকচিত্রীদের আচরণেই অস্বস্তি, পোশাককে দায়ী করলেন না ঐশ্বরিয়া লক্ষ্মী

>> যুক্তরাষ্ট্রের হাতে কি সত্যিই মাত্র ১৪ দিনের তেল আছে?

>> হুতিদের শক্তি কোথায়, বিপুল ব্যয় করেও কেন পিছু হটেছিল যুক্তরাষ্ট্র

>> আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে জামায়াত: রাশেদ খাঁন

>> নবীজি (সা.)-এর দ্বিতীয় শাম সফর: খাদিজা (রা.)-এর সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা

>> দেশে সারের সংকট নেই, অসাধু চক্রের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত: কৃষিমন্ত্রী

>> বাসে উঠে ডাকাতের কবলে, ছুরি ধরে চাওয়া হলো ৫ লাখ টাকা

>> হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমল, আপত্তি কোল্ড স্টোরেজ মালিকদের

>> ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে, আশাবাদ ট্রাম্পের

>> ইয়াবা ঠেকাতে এআই ক্যামেরা বসানোর পরিকল্পনা পুলিশের

আপনি পড়ছেন : সারাদেশ

সকাল থেকে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকা-নারায়ণগঞ্জের এলাকায়


Desk Report ৩ জুলাই ২০২৫, সকাল ১১:৪৮
সকাল থেকে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকা-নারায়ণগঞ্জের এলাকায়
ছবি:সংগৃহীত

গ্যাস পাইপলাইন সরিয়ে নেওয়ার কাজের কারণে আজ বৃহস্পতিবার ঢাকার বেশ কয়েকটি এলাকা ও নারায়ণগঞ্জে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস জানিয়েছে, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) খাল খনন প্রকল্পের আওতায় ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে। এজন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস থাকবে না।


যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে সেগুলো হলো—টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসি বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া এবং কাউন্সিল এলাকা।


এই এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহক গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প খাতে—গ্যাস পাবে না।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে। এছাড়া গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।