মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আপনি পড়ছেন : সারাদেশ

মিরপুরে ডিএনসিসির অভিযানে ভাঙা হলো কিছু অবৈধ দোকানপাট


Desk Report ৩০ জুন ২০২৫, সন্ধ্যা ৬:৩৮
মিরপুরে ডিএনসিসির অভিযানে ভাঙা হলো কিছু অবৈধ দোকানপাট
ছবি:সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাতের ওপর গড়ে ওঠা বেশ কিছু দোকান গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নোটিশ ছাড়াই অভিযানে এসেছে করপোরেশন- এমন অভিযোগ জানিয়ে দোকান মালিকরা বলছেন, বরাদ্দের নামে টাকা দিয়েও সিটি করপোরেশন মার্কেটে দোকান বুঝে পাননি তারা।

সোমবার নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় পল্লবীর ভাষানী মোড়ে উপস্থিত হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য কর্মচারীরা। এরপর উচ্ছেদ অভিযানের কথা জানান দোকান মালিকদের।

‎এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফাঁকে দোকানের মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করেন দোকান মালিকেরা। প্রথমে বাঁধা দিলেও পরে হ্যান্ড মাইকে দ্রুত মালামাল সরানোর নির্দেশ দেয় করপোরেশন। এরই মধ্যে উচ্ছেদ শুরু হলে বেশ কিছু দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। দোকান মালিকদের অভিযোগ, বিনা নোটিশে দোকান ভেঙেছে সিটি করপোরেশন।

‎জায়গাটি সিটি করপোরেশনের কাছ থেকে বরাদ্দ নিয়েছেন উল্লেখ করে দোকান মালিকেরা অভিযোগ করেন, পাশেই সিটি করপোরেশনের নিজস্ব মার্কেটে দোকান বরাদ্দের কথা বলে টাকা নিলেও সে দোকান বুঝে পাননি তারা। ফলে নিরূপায় হয়ে ফুটপাতে দোকান বসিয়েছেন।
 
‎নির্বাহী ম্যাজিস্ট্রেট ‎ফারজানা খানম বলছেন, করপোরেশনের নিজস্ব জায়গায় অভিযান পরিচালনার জন্য নোটিশের দরকার হয় না।
নিয়মিত কর্মকাণ্ডের অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ‎নির্বাহী ম্যাজিস্ট্রেট।