মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পুরো সড়ক বন্ধ করে নির্মাণকাজ, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

>> হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬

>> বেক্সিমকোর শ্রমিকদের জীবনে অনিশ্চয়তা, কেউ চা বিক্রি করছেন, কেউ চালাচ্ছেন অটোরিকশা

>> মহাকাশযুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

>> ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে স্বজনদের মৃত্যুর দাবি

>> রাজস্থানে স্থানীয় নির্বাচনে বিজেপির কোনোরকমে ‘মুখরক্ষা’

>> এইডস-যক্ষ্মা-ম্যালেরিয়া প্রতিরোধে ৪ হাজার ৩৯ কোটি টাকার প্রকল্প

>> চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে

>> ২৮ বছরেও সংযোগ সড়ক হয়নি, অচল বুড়িচংয়ের সেতু

>> পাটের আঁশে লাভের আশা, ভালো ফলনে খুশি সাতক্ষীরার কৃষকেরা

আপনি পড়ছেন : সারাদেশ

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ


স্টাফ রিপোর্টার ২২ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ছবি:সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তারা প্রত্যেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এছাড়াও সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আগামী দু’দিন ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন এ তথ্য জানান।

                                                          

                                                                         ছবি:সংগৃহীত

আজ ২২ এপ্রিল  দুপুরের দিকে উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।তারা হলো, ঢাকা কলেজের নাজমুস সাকিব (১৮), রাজিন(১৮),শামীম(১৮), চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি(৩০) ও শিক্ষার্থী মো সিয়াম।

ঢাকা সিটি কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন জানান, কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে পুরো বিষয়টি এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিতে হবে।

সিটি কলেজের অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তার জন্য প্রশাসনের কাছে আমরা বিচার দিয়েছি। তারাই আমাদের ক্ষতিপূরণ নিশ্চিত করবেন। পরবর্তী সময়ে যেন কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বুধবার ও বৃহস্পতিবার কলেজ বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।


নাম প্রকাশ্যে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানায়, গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের কয়েকজন শিক্ষার্থীকে মারপিট করে। তারই জেরে আজকে এই ঘটনা ঘটে থাকতে পারে।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজে সংঘর্ষে এখন শিক্ষার্থীসহ আহত ৫ জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাদের মাথায় আঘাতের চিহ্ন এবং সিটি কলেজের শিক্ষার্থীর শামীমের কোমরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।