বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

আপনি পড়ছেন : বিশ্ব

দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩


Rabeya ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩২



দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওর্থ এলাকায় সংবাদ সংগ্রহে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিস বিভাগ।

সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেস জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের ‘নিউজচপার৪’। একই হেলিকপ্টার টেলিমুন্ডো ৫২-এর সংবাদ সংগ্রহের কাজেও ব্যবহৃত হতো।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে হেলিকপ্টারটি চ্যাটসওর্থ এলাকার দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর আশপাশের চারটি গাড়ি ও দুটি স্টোরেজ কনটেইনারে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৭০ জনের বেশি ফায়ার সার্ভিস কর্মী পাঠানো হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে ঠিক কতজন ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহত ও আহতদের পরিচয়ও তখন প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার খবর সরাসরি সম্প্রচার করে এনবিসি ৪। সম্প্রচারে উপস্থাপক কোলিন উইলিয়ামস জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদেরই সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত হচ্ছিল। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে থাকা সহকর্মীদের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং পরে হেলিকপ্টারটির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়।

জানা গেছে, একই এলাকায় এর আগে একটি বাস দুর্ঘটনায় দুজন নিহত ও ছয়জন আহত হন। একটি এসইউভি নগর বাসকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। সেই ঘটনার সংবাদ সংগ্রহ করতেই হেলিকপ্টারটি সেখানে গিয়েছিল।

হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানতে তদন্ত শুরু করবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।