রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

>> বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি

>> ‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’—ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

>> চাঁদা না দেওয়ায় লেগুনা মালিককে মারধরের অভিযোগ, উল্টো চাঁদাবাজ সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি

>> সীতাকুণ্ডে বিদ্যালয়ের পেছনে মিলল হাত-পা বাঁধা নারীর মরদেহ

>> চট্টগ্রাম কাস্টমসে এসি ওমর ফারুক ও আরও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

আপনি পড়ছেন : বিশ্ব

বাজপাখির এক ছানার দাম ৫ কোটি টাকার বেশি!


Rabeya ৩১ আগস্ট ২০২৬, সকাল ১১:১৮



বাজপাখির এক ছানার দাম ৫ কোটি টাকার বেশি!


সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলছে আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহণ প্রদর্শনী এডিআইএইচইএক্স ২০২৬। আর এই আয়োজনের একটি নিলামে বিরল প্রজাতির একটি বাজপাখির ছানা বিক্রি হয়েছে অবিশ্বাস্য দামে।

রোববার অনুষ্ঠিত প্রদর্শনীর পঞ্চম ধাপের নিলামে সাদা রঙের বাজপাখির ছানাটি বিক্রি হয় ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৫ কোটি ৩৫ লাখ টাকারও বেশি।

বাজপাখি পালন বা ফ্যালকনরি আরব আমিরাতের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। মরুভূমি অঞ্চলে শত শত বছর ধরে চলে আসা এই ঐতিহ্যকে সামনে আনতেই প্রতিবছর আবুধাবিতে এমন আন্তর্জাতিক আয়োজন করা হয়।

এবার নিলামে রেকর্ড দাম পাওয়া ছানাটি ‘আলট্রা হোয়াইট পিওর গির গারমুশা’ প্রজাতির। যুক্তরাষ্ট্রের ‘মার্ক মগলিচ’ খামারে জন্ম নেওয়া পাখিটির শারীরিক বৈশিষ্ট্য নিলামে উপস্থিত সংগ্রাহক ও পাখিপ্রেমীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

ছানাটির পালক পুরোপুরি সাদা। ওজন প্রায় এক কেজি। ডানা মেলা অবস্থায় এর দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ১৬ দশমিক ৫ ইঞ্চি করে। বিরল প্রজাতির পাশাপাশি এর আকর্ষণীয় গঠন ও শুভ্র রঙও নিলামে দাম বাড়াতে ভূমিকা রাখে।

শেষ পর্যন্ত ১৫ লাখ দিরহামের বিনিময়ে ছানাটির মালিকানা পান এক সংগ্রাহক। এ দাম এবারের আয়োজনের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে।

আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন কোম্পানির (অ্যাডনেক) ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও হুমাইদ মাতার আল ধাহেরির মতে, নিলামে পাওয়া এই রেকর্ড মূল্য আন্তর্জাতিক অঙ্গনে এডিআইএইচইএক্সের গুরুত্ব বৃদ্ধির প্রমাণ।

তিনি মনে করেন, এ ধরনের আয়োজন আবুধাবিকে আন্তর্জাতিক পর্যায়ে বাজপাখি পালনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করছে।

শুধু বাণিজ্যিক লেনদেন নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা মধ্যপ্রাচ্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।