বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

আপনি পড়ছেন : বিশ্ব

দুই আসামির ডোপ টেস্ট হবে, হত্যাকাণ্ড ঘিরে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজবে পুলিশ


Rabeya ২৬ আগস্ট ২০২৬, দুপুর ১:০৯



দুই আসামির ডোপ টেস্ট হবে, হত্যাকাণ্ড ঘিরে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজবে পুলিশ


রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বন্ধু সীমান্ত দাস আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁর বক্তব্য দুই আসামির দেওয়া স্বীকারোক্তির সঙ্গে মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে সীমান্ত তাঁর জবানবন্দি দেন। তদন্ত কর্মকর্তা রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তদন্তের স্বার্থে সাক্ষী হিসেবে সীমান্তের জবানবন্দি নেওয়ার আবেদন করা হয়েছিল। আদালতে দেওয়া বক্তব্যে তিনি জানান, হত্যাকাণ্ডের রাতে সিদ্ধার্থ ও মুগ্ধ তাঁর বাসায় গিয়ে মাদক সেবন করেছিলেন। পুলিশ বলছে, দুই আসামির দেওয়া বক্তব্যেও একই তথ্য পাওয়া গেছে।

এর আগে দুই আসামিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছিল, ঘটনার রাতে সীমান্তের বাড়িতে সিদ্ধার্থ ও মুগ্ধ মাদক সেবন করেছিলেন।

হবে ডোপ টেস্ট

দুই আসামি মাদকাসক্ত ছিলেন কি না, তা নিশ্চিত করতে ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেছে এবং আনুষ্ঠানিক আবেদনও করা হয়েছে। বুধবার তাঁদের ডোপ টেস্টের জন্য পাঠানোর কথা রয়েছে।

সব প্রশ্নের উত্তর খুঁজবে পুলিশ

হত্যাকাণ্ডকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এসব প্রশ্নের বিষয়ে তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করা হবে। একই সঙ্গে মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী রংপুর কোতোয়ালি থানায় বাদী হয়ে হত্যা মামলা করেন। শুরুতে মামলাটির তদন্ত করছিল কোতোয়ালি থানার পুলিশ। পরে তদন্তভার রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

গত শনিবার রাতে রংপুর নগরের কামাল কাছনা এলাকার মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মামলাটির তদন্ত এখন ডিবির অধীনে চলছে। তদন্তের অগ্রগতির সঙ্গে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য আরও পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।