সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : বিশ্ব

১২ দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬১০


Desk Report ২৫ জুন ২০২৫, বিকাল ৪:৪৯
১২ দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬১০
ছবি:সংগৃহীত

ইসরায়েলি হামলায় গত ১২ দিনে ইরানে কমপক্ষে ৬১০ জন ইরানি নিহত এবং ৪ হাজার ৭৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

মঙ্গলবার (২৪ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর এক বিবৃতিতে জানিয়েছেন, ৯৭১ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন, তাদের মধ্যে ৬৮৭ জনের অস্ত্রোপচার হয়েছে।


তিনি জানান, ১৩ জুন ইসরায়েল ইরানে আক্রমণ শুরু করার পর থেকে কমপক্ষে ১৩ শিশু নিহত হয়েছে, যার মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স মাত্র দুই মাস। এছাড়াও ইসরায়েলি হামলায় ৪৯ জন নারীও নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন গর্ভবতী ছিলেন।

তিনি আরও বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। এছাড়া সাতটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, ছয়টি জরুরি পরিষেবা ঘাঁটি, চারটি ক্লিনিক এবং নয়টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার থেকে কমপক্ষে ২৫ জন নিহত এবং প্রায় ৬০০ জন আহত হয়েছে।