বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সার বিক্রয়কেন্দ্রের তালা ভাঙার চেষ্টা, বিএনপি নেতাকে শোকজ

>> বেশি সার সরবরাহের দাবি, তবু বিভিন্ন এলাকায় সংকটের অভিযোগ

>> বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন কিশোর আটক

>> সাদা চুল কালো করে ট্রেনে পালানোর চেষ্টা, আখাউড়ায় ধরা পড়লেন আসামি

>> বেশির ভাগ অপরাধের পেছনে মাদক-জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ

>> কেরানীগঞ্জে সেলুনে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, আটক ২

>> আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

>> হেলমেট কিনছেন মান যাচাই করে? আমদানির সাড়ে ২৪ শতাংশ নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ

>> গুলশান থানার ওসি প্রত্যাহার

আপনি পড়ছেন : বিশ্ব

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ


Desk Report ২২ জুন ২০২৫, দুপুর ১২:১৬
ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
ছবি:সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় সংঘাতের তীব্রতা ‘ভয়াবহ ভাবে বৃদ্ধি’ ঘটাতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

তিনি সতর্ক করে বলেছেন, এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যেতে পারে। সামাজিকমাধ্যম এক্সের এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। খবর বিবিসির।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আজকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এটি এমন একটি অঞ্চলে বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করবে যা এরইমধ্যে চরম অবস্থায় রয়েছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’

তিনি আরও বলেছেন, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে–যার পরিণতি বেসামরিক নাগরিক, অঞ্চল এবং বিশ্বের জন্য বিপর্যয়কর হতে পারে।