বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ

>> কেরানীগঞ্জে সেলুনে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, আটক ২

>> আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

>> হেলমেট কিনছেন মান যাচাই করে? আমদানির সাড়ে ২৪ শতাংশ নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ

>> গুলশান থানার ওসি প্রত্যাহার

>> ট্রাম্প-সি বৈঠকের আগে বেইজিং যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

>> ১৪ ঘণ্টার বদলে ২৬ ঘণ্টা পর গ্যাস, চরম ভোগান্তিতে ২৩ হাজার গ্রাহক

>> দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

>> ঈশা আর ফিরবে না, মেয়ের ছবি বুকে নিয়ে কাঁদছেন মা

>> তিস্তার ভাঙনে উত্তরের পাঁচ জেলা বিপর্যস্ত, সাত দিনে বিলীন ৩৮৬ ঘরবাড়ি

আপনি পড়ছেন : বিশ্ব

আকাশসীমা বন্ধের সময় বাড়িয়েছে ইরান


Desk Report ১৭ জুন ২০২৫, সকাল ১১:৫৯
 আকাশসীমা বন্ধের সময় বাড়িয়েছে ইরান
ছবি:সংগৃহীত

আকাশসীমা বন্ধের সময় বাড়িয়েছে ইরান। মঙ্গলবার স্থানীয় সময় বেলা দুইটা পর্যন্ত বন্ধ থাকবে দেশটির আকাশসীমা। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ খবর জানিয়েছে। খবর আলজাজিরার।

আইআরএনএ বলেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া আকাশসীমা বন্ধ থাকবে। কর্তৃপক্ষ নাগরিকদের বিমানবন্দরে না যেতে আহ্বান জানিয়েছে। এর বদলে সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের ওয়েবসাইট থেকে তথ্য জানতে বলা হয়েছে।

এদিকে, তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। তেহরানের এই অঞ্চলটি মূলত আবাসিক এবং ঘনবসতিপূর্ণ।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সোমবার বিকালের দিকে পূর্ব তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।  এর কিছুক্ষণ পরই পূর্ব তেহরানের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ শুরু হয়।

আইডিএফের বিমান হামলায় পূর্ব তেহরানে কতজন নিহত কিংবা আহত হয়েছেন তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে পালটাপালটি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। ইসরাইল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।