মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

>> পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

>> সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

আপনি পড়ছেন : বিশ্ব

পাকিস্তানের আকাশসীমা বন্ধ ঘোষণা


১০ মে ২০২৫, রাত ১২:০০
পাকিস্তানের আকাশসীমা বন্ধ ঘোষণা
ছবি:সংগৃহীত

সব ধরণের সামরিক ও বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করা হয় পাকিস্তানের আকাশসীমা।স্থানীয় সময় ভোর রাত সোয়া তিনটা থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা জানিয়েছেন পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

শনিবার ভোর রাতে পাকিস্তানের অন্তত তিনটি বিমান ঘাঁটিতে ভারতের হামলার পরপরই নেয়া হয় এ সিদ্ধান্ত।


পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, বিস্ফোরণের শিকার তিনটি বিমানঘাঁটির মধ্যে রয়েছে- নূর খান বিমানঘাঁটি (চাকলালা), মুরীদ বিমানঘাঁটি (চাকওয়াল), রফিকি বিমানঘাঁটি (পাঞ্জাবের ঝাং জেলা)।


ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় বড় ধরণের বিশৃঙ্খলা দেখা দিয়েছে ইসলামাবাদ সহ বিভিন্ন বিমান বন্দরের ফ্লাইট সূচিতে।ভোগান্তিতে লাখ লাখ যাত্রী।