বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন কিশোর আটক

>> সাদা চুল কালো করে ট্রেনে পালানোর চেষ্টা, আখাউড়ায় ধরা পড়লেন আসামি

>> বেশির ভাগ অপরাধের পেছনে মাদক-জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ

>> কেরানীগঞ্জে সেলুনে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, আটক ২

>> আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

>> হেলমেট কিনছেন মান যাচাই করে? আমদানির সাড়ে ২৪ শতাংশ নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ

>> গুলশান থানার ওসি প্রত্যাহার

>> ট্রাম্প-সি বৈঠকের আগে বেইজিং যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

>> ১৪ ঘণ্টার বদলে ২৬ ঘণ্টা পর গ্যাস, চরম ভোগান্তিতে ২৩ হাজার গ্রাহক

আপনি পড়ছেন : বিশ্ব

যুদ্ধ শুরু করেছে ভারত, শেষ করবে পাকিস্তান: জামায়াত


ডেস্ক রিপোর্ট
যুদ্ধ শুরু করেছে ভারত, শেষ করবে পাকিস্তান: জামায়াত
ছবি:সংগৃহীত

কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। মঙ্গলবার দিবাগত গভীর রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। পাল্টা জবাবে রাতেই পাকিস্তানও হামলা চালায়।


এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের জামায়াতে ইসলামীর সাবেক আমির সিরাজ-উল-হক ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যুদ্ধ শুরু করেছে ভারত, কিন্তু এর শেষ করবে পাকিস্তান।’  তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর তাৎক্ষণিক জবাবের প্রশংসা করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় গোটা জাতি সেনাবাহিনীর পাশে রয়েছে।

সিরাজ-উল-হক বলেন, পাকিস্তান শান্তি চায়। তবে জাতীয় স্বার্থে কোনো আগ্রাসন বরদাশত করা হবে না। ভারতের উসকানিমূলক পদক্ষেপ তাদের নিজেদের জন্য সর্বনাশ ডেকে আনবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে ভারতের সেনাবাহিনী কোটলি, বাহাওয়ালপুর, বাগ, মুরিদকে এবং মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ হামলায় নারী ও শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। পাকিস্তান একে ‘কাপুরুষোচিত’ হামলা আখ্যা দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, জবাবে পাকিস্তান অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে রাফায়েল ও এসইউ-৩০ মডেলের যুদ্ধবিমান। পাশাপাশি পাকিস্তানি সেনারা সীমান্তবর্তী ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর এবং নিয়ন্ত্রণরেখার দুদনিয়াল সেক্টরে একটি তল্লাশি চৌকি ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসলামাবাদ।