মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আপনি পড়ছেন : বিশ্ব

পাকিস্তান-ভারত হামলায় বিপাকে এশীয় এয়ারলাইন্স


ডেস্ক রিপোর্ট
পাকিস্তান-ভারত হামলায় বিপাকে এশীয় এয়ারলাইন্স
ছবি:সংগৃহীত

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে বুধবার (৭ মে) একাধিক এয়ারলাইন্স জানিয়েছে, ভারত-পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে পথ পরিবর্তন করে যাত্রা চালু রাখবে (রি-রাউটিং), এমনকি প্রয়োজনে ফ্লাইটই বাতিল করবে। 


তাইওয়ানের ইভিএ এয়ার জানিয়েছে, তাদের ইউরোপের সঙ্গে সমস্ত ফ্লাইটের নিরাপত্তার খাতিরে ভারত-পাকিস্তানের আকাশসীমার এড়িয়ে চলা হবে।

দক্ষিণ কোরীয় বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, দুবাইয়ের সঙ্গে ফ্লাইটগুলোর জন্য তারা পাকিস্তানি আকাশসীমা পরিহার করে চলছে।


তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানিয়েছে, নিরাপত্তার জন্য তারা বেশকিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। অবশ্য, সে সব পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে, চায়না এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইট বাতিল করা হয়েছে। 

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে জড়িত থাকার জন্য দায়ী করেছে ভারত সরকার। সেই প্রেক্ষাপটেই এই হামলা শুরু হয়। বুধবার (৭ মে) স্থানীয় সময় রাত ১টার দিকে এই অভিযান শুরু হয়।

ভারতের হামলার জবাব দেওয়ার জন্য পাকিস্তানও তৈরি হচ্ছে বলে জানিয়েছে ইসলামাবাদ।