বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

আপনি পড়ছেন : বিশ্ব

ইসরাইলি গুপ্তচরকে প্রকাশ্যে ফাঁসি দিল ইরান


ডেস্ক রিপোর্ট
 ইসরাইলি গুপ্তচরকে প্রকাশ্যে ফাঁসি দিল ইরান
প্রতীকী ছবি

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ২০২২ সালে বিপ্লবী গার্ডের একজন কর্নেলকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে এক জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বিচার বিভাগ বুধবার একথা জানিয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে মোহসেন লাঙ্গারনেশিন নামে এই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়। 

ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান অনলাইন নিউজ ওয়েবসাইটে জানিয়েছে, ২০২০ সাল থেকে দুই বছর ধরে মোসাদের জন্য লজিস্টিক, প্রযুক্তিগত ও অভিযানিক সহায়তা দিয়েছেন মোহসেন।

২০২২ সালের মে মাসে তেহরানে ইসলামিক রেভুলিউশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর কর্নেল সাইয়্যাদ খোদাইকে হত্যার ঘটনায় লাঙ্গারনেশিনের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে। খোদাই বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহীর গুলিতে নিহত হন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই হত্যাকাণ্ডের দায় ইসরাইল স্বীকার করে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল। 

মিজান জানিয়েছে, লাঙ্গারনেশিন খোদাইয়ের গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি মোটরসাইকেল কিনেছিলেন এবং হত্যাকাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ইসপাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত একটি শিল্প স্থাপনায় হামলার সমর্থনের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।