মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> আওয়ামী লীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে

>> বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ, ২ লাখ কর্মসংস্থানের আশা

>> মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: জাহেদ উর রহমান

>> সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি জোটের

>> ছাত্রদলের হাত ধরেই রাজনীতির হাতেখড়ি, বললেন আমজনতার তারেক

>> একরামুল হক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১১ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

>> গাজীপুর বিআরটিএতে দুর্নীতির অভিযোগ, অবসরের আগে এডি নুরুল হোসেনকে ঘিরে বিতর্ক

>> বিদেশি মদসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা, সব পদ থেকে অব্যাহতি

>> চোরাই সিএনজি বাণিজ্যে বিপুল সম্পদের অভিযোগ, মগবাজারের নান্টুকে ঘিরে নানা প্রশ্ন

>> সরিষাবাড়ীতে গরু চুরিতে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে জখম, আহত আরও একজন

আপনি পড়ছেন : বিশ্ব

প্রকৃতির প্রতিশোধ নাকি অভিশাপের আগুনে জ্বলছে ইসরায়েল?

ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল


ডেস্ক রিপোর্ট ৩০ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল
ছবি:সংগৃহীত

 ইসরাইলের জেরুজালেমের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমগামী রুট-১ মহাসড়কে ছড়িয়েছে আগুন। এতে সড়কে চলা বেশ কিছু গাড়ি আটকে পড়েছে। টাইমস অব ইসরাইল, এএফপি

এএফপি জানিয়েছে, ইসরাইলের বেত শেমেশ শহরের কাছে ভয়াবহ দাবানলে গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনের ভয়াবহতায় ওই এলাকার মহাসড়ক থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া এ দাবানল নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ। বুধবার এক বিবৃতিতে তিনি এই আগুনকে ‘জাতীয় জরুরি অবস্থা’ বলে উল্লেখ করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে কাটজ বলেন, আমরা এক জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি। জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব ধরনের বাহিনী মোতায়েন করতে হবে।ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা এমডিএ জানিয়েছে, ওই আগুনের কারণে বর্তমানে শত শত মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। ৬৩ দমকলকর্মী ও ১১টি বিমান আগুন নেভানোর কাজ করছে।