বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাভার-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, বাতাসে পোড়া গন্ধ

>> সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল ভবন

>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

>> গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মহাসড়কে যান চলাচল বন্ধ

>> মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পূর্ব লন্ডনে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ রাজনীতিকদের

>> আ.লীগের বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক

>> গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাকশ্রমিকরা

>> গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

আপনি পড়ছেন : বিশ্ব

মুসলিম শিক্ষার্থীদের রাজ্য ছেড়ে যাবার হুমকি দিচ্ছে হিন্দুত্ববাদীরা

কাশ্মীরে মুসলিম শিক্ষার্থীদের হয়রানি


ডেস্ক রিপোর্ট ২৫ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
কাশ্মীরে মুসলিম শিক্ষার্থীদের হয়রানি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন জায়গায় মুসলিম শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। কাশ্মীরের পেহেলগামে গেল মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হবার পর সমগ্র কাশ্মীর জুড়ে এ হয়রানির ঘটনা ঘটছে।  জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, যেসব রাজ্যে কাশ্মীরি শিক্ষার্থীদের হুমকি বা তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে, সেসব রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে তার সরকার যোগাযোগ রাখছে। জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিম শিক্ষার্থীদের রাজ্য ছেড়ে যাবার হুমকি দিচ্ছে।





ওমর আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্সের (এনসি) একজন মুখপাত্র জানান, বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন কলেজে ও জায়গায় কাশ্মীরি শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। এসব ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

আবদুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলে যেসব জায়গা থেকে এ ধরনের অভিযোগ এসেছে, সেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান নাসির খুইহামি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, উত্তরাখন্ড রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কাশ্মীরি মুসলিম শিক্ষার্থীদের রাজ্য ছেড়ে যেতে হুমকি দিচ্ছে। না হলে তাদের শারীরিকভাবে নির্যাতন করা হবে বলে ভয় দেখানো হয়।

নাসির খুইহামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, পরিস্থিতি জটিল এবং গভীর উদ্বেগজনক হয়ে উঠছে। এরই মধ্যে হিমাচল প্রদেশের কাংরা জেলার কাঠঘরের (ইন্দোরা) আর্নি ইউনিভার্সিটি থেকে উৎকণ্ঠিত কাশ্মীরি শিক্ষার্থীদের ফোন পেয়েছি। তারা উগ্রপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর হাতে হয়রানি, গালিগালাজ ও শারীরিক হামলা শিকার হচ্ছেন।