মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬

>> বেক্সিমকোর শ্রমিকদের জীবনে অনিশ্চয়তা, কেউ চা বিক্রি করছেন, কেউ চালাচ্ছেন অটোরিকশা

>> মহাকাশযুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

>> ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে স্বজনদের মৃত্যুর দাবি

>> রাজস্থানে স্থানীয় নির্বাচনে বিজেপির কোনোরকমে ‘মুখরক্ষা’

>> এইডস-যক্ষ্মা-ম্যালেরিয়া প্রতিরোধে ৪ হাজার ৩৯ কোটি টাকার প্রকল্প

>> চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে

>> ২৮ বছরেও সংযোগ সড়ক হয়নি, অচল বুড়িচংয়ের সেতু

>> পাটের আঁশে লাভের আশা, ভালো ফলনে খুশি সাতক্ষীরার কৃষকেরা

>> রোগী পৌঁছে দিয়ে ফেরার পথে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ, নিহত ২

আপনি পড়ছেন : বিশ্ব

গাজার জনগণের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে

হামাসের সঙ্গে তুরস্কের গোপন বৈঠক


খায়রুন নাহার
 হামাসের সঙ্গে তুরস্কের গোপন বৈঠক
তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশ নিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে এই আলোচনা হয়।বৈঠকে গাজায় জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পায়। পাশাপাশি ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনা প্রতিরোধে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

যদিও বৈঠকের স্থান উল্লেখ করা হয়নি,তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে—এই বৈঠকটি তুরস্কে অনুষ্ঠিত হয়েছে।


বৈঠকে ইব্রাহিম কালিন বলেন,
"গাজার জনগণের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আঙ্কারা দৃঢ় অবস্থান নেবে।"



এদিকে ইসরাইল সম্প্রতি গাজার দক্ষিণাঞ্চলজুড়ে বাফার জোন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এর আওতায় রাফাহ শহরের একটি বড় অংশ অন্তর্ভুক্ত করে সীমান্ত বরাবর নতুনভাবে অঞ্চল দখলের চেষ্টা চলছে।

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরাইল আবারও গাজায় সামরিক অভিযান শুরু করেছে এবং এর অংশ হিসেবে উপত্যকাটিকে কঠোরভাবে অবরুদ্ধ করেছে। সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করে দিয়ে ইসরাইল এ অবস্থাকে রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাসে ইসরাইলি হামলায় অন্তত ১,৬৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে ।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক তুরস্কের মধ্যপ্রাচ্যনীতি ও কূটনৈতিক তৎপরতায় সক্রিয় ভূমিকারই প্রতিফলন। একাধিক আন্তর্জাতিক পক্ষ গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত ও মানবিক সহায়তা পৌঁছানোর জন্য এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে।