বুধবার, আগস্ট ৫, ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঢাকা জজ কোর্টে আইনজীবী ফারজানা ইয়াসমিনের চেম্বারে অতর্কিত তাণ্ডব, চেম্বার বন্ধের হুমকির অভিযোগ

>> জামায়াতের সমঝোতার ধর্ষণ, বিএনপির চাঁদাবাজি, এনসিপির জুলাই এই মিলেই শেষ সাজানো দেশ -এম রহমান

>> ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

>> পাইপলাইনে মিয়ানমারের গ্যাস: কতটা বাস্তব, কতটা সম্ভাবনা?

>> বরগুনায় লোডশেডিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও

>> বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ তৎপরতার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, বাড়ছে জনদুর্ভোগ

>> অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

>> বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশা আজও পূরণ হলো না

>> গ্যাস নেই, চুলা জ্বলে না—ভোগান্তির আগুনে পুড়ছে সাধারণ মানুষ

LIVE

জামায়াতের সমঝোতার ধর্ষণ, বিএনপির চাঁদাবাজি, এনসিপির জুলাই এই মিলেই শেষ সাজানো দেশ —এম রহমান
আপনি পড়ছেন : বিশ্ব

বাংলাদেশের মন্তব্য অযৌক্তিক: দিল্লী

ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বাংলাদেশের


খায়রুন নাহার ১৮ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বাংলাদেশের
ছবি:সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সম্প্রতি ওয়াকফ আইনকে ঘিরে যে সহিংসতার ঘটনা ঘটেছে, তা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে “অযৌক্তিক” মনে করে দিল্লী। শুক্রবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

রণধীর জয়সওয়াল বলেন, “এই মন্তব্য আসলে একটি অস্পষ্ট ও অসাধু প্রচেষ্টা। এর মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়নের বিষয়টি থেকে মনোযোগ সরানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে এ ধরনের অপরাধমূলক কাজের দায়ী পক্ষরা এখনও ধরাছোঁয়ার বাইরে।”

এতে আরও বলা হয়েছে, “অযৌক্তিক মন্তব্য এবং নৈতিকতা প্রদর্শনের পরিবর্তে বাংলাদেশের উচিত নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোনিবেশ করা।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে “পশ্চিমবঙ্গের ঘটনাবলি নিয়ে বাংলাদেশ কর্মকর্তাদের মন্তব্যের প্রেক্ষিতে সরকারি মুখপাত্রের প্রতিক্রিয়া” শীর্ষক শিরোনামে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভারতের সংখ্যালঘু মুসলিমদের “পূর্ণ নিরাপত্তা” নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।”

উল্লেখ্য, গত সপ্তাহে মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনাও হুগলি জেলায় এই বিক্ষোভ হয়। এসব বিক্ষোভে অগ্নিসংযোগ, ইটপাটকেল নিক্ষেপ ও রাস্তা অবরোধের ঘটনা ঘটে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে সহিংসতায় বাংলাদেশি দুর্বৃত্তদের জড়িত থাকার ইঙ্গিত দেওয়া হয়।এ অভিযোগের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মুর্শিদাবাদের সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর ভারতীয় প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানায় এবং প্রতিবেশী দেশটিকে সেখানকার সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে “সম্পূর্ণ সুরক্ষা” দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।