রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

>> আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

>> বগুড়ায় জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান

>> গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

>> গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ৬ প্লাটুন সদস্য মোতায়েন

>> দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা চালাচ্ছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

>> ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

>> শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মনোযোগ চায় আওয়ামী লীগ

>> শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে কী বলা আছে?

>> গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ পোশাক কারখানা

আপনি পড়ছেন : আইন-আদালত

আসিফ আকবরের গাড়িতে গুলি, মামলা হলেও শনাক্ত হয়নি হামলাকারী


Sifat Islam Sohag ২৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫১



আসিফ আকবরের গাড়িতে গুলি, মামলা হলেও শনাক্ত হয়নি হামলাকারী


কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে ঘটনার এক দিন পার হলেও গুলি করা ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার (২৪ অক্টোবর) রাতে আসিফ আকবর নিজে বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

মামলার এজাহার অনুযায়ী, শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে অফিসকক্ষে থাকা অবস্থায় নিচ থেকে বিকট শব্দ শুনতে পান আসিফ আকবর। পরে গাড়ি পার্কিংয়ে গিয়ে নিজের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা দেখতে পান। এরপর তিনি অফিসে ফিরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ফুটেজে দেখা যায়, মগবাজার থেকে ওয়্যারলেসগামী ফ্লাইওভারের নিচের সড়ক দিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এক ব্যক্তি নেমে বিশাল সেন্টারের গাড়ি পার্কিংয়ে যান। সেখানে তিনি আসিফ আকবরের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ লক্ষ্য করে গুলি করেন। পরে ওই ব্যক্তি অটোরিকশায় চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশকে খবর দেওয়ার পর হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির একটি অংশবিশেষ উদ্ধার করে। গাড়ির কাচ ভেঙে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এদিকে, গুলি করা ব্যক্তিকে শনাক্ত করার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে জানান, ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবন এবং স্থান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে। তবে তখন পর্যন্ত তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।