মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

>> পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

>> সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

আপনি পড়ছেন : আইন-আদালত

সাবেক এমপি ও ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার


Desk Report ৩ জুলাই ২০২৫, সকাল ১১:০৫
সাবেক এমপি ও ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
ছবি:সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ১১টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ-ডিবি।


গোয়েন্দা পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রেজাউল করিম মল্লিক বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা টিম রাত ১১টার দিকে তাকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে। 


নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়ে ছিলেন দুর্জয়। এর মধ্যে গত বছরের ৩ অক্টোবর নাঈমুর রহমান দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।


দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাৎ এবং তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকে। গত ২১ জানুয়ারি দুর্জয়ের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দ এবং ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। 


দুর্জয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে তার অধিনায়ক হিসেবে অভিষেক হয়। এছাড়া তিনি বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ও পরিচালক ছিলেন। 

দুর্জয়রা পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাবা অধ্যক্ষ সায়েদুর রহমান মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য। তার মা নীনা রহমান মানিকগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের ২৩ বছর সভাপতিত্ব করেন।