মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : আইন-আদালত

রাজনৈতিক মামলা প্রত্যাহারের দরখাস্ত করা যাবে আইন মন্ত্রণালয়ে


স্টাফ রিপোর্টার ২০ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
রাজনৈতিক মামলা প্রত্যাহারের দরখাস্ত করা যাবে আইন মন্ত্রণালয়ে
ছবি:সংগৃহীত

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার প্রক্রিয়া আরও গতিশীল ও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার।

এখন থেকে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালে দায়ের হওয়া যেকোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলার ভুক্তভোগীরা সরাসরি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটরের কাছে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সত্যায়িত কপি জমা দিতে হবে।রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার প্রক্রিয়া আরও গতিশীল ও সহজ করতে এই উদ্যোগ নিয়েছে সরকার।

রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটির ১১তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। একই সভায় আরও ৭২৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এর আগে কমিটি মোট ৭ হাজার ৫৭০টি মামলার প্রত্যাহারের সুপারিশ করেছিল। ফলে এখন পর্যন্ত মোট ৮ হাজার ২৯৪টি মামলার প্রত্যাহারের সুপারিশ করলো কমিটি।কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালে দায়েরকৃত সব রাজনৈতিক হয়রানিমূলক মামলা পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। এই সভায় সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা।