বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

>> গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মহাসড়কে যান চলাচল বন্ধ

>> মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পূর্ব লন্ডনে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ রাজনীতিকদের

>> আ.লীগের বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক

>> গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাকশ্রমিকরা

>> গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপনি পড়ছেন : রাজনীতি

আ.লীগের বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক


Sifat Islam Sohag ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫০



আ.লীগের বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক


নিজের সংসদীয় আসন ঢাকা-৬-এর আওতাধীন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। এ বিষয়ে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা জানান ইশরাক।

পোস্টে তিনি ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডের পাশাপাশি সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।

ইশরাক হোসেনের নির্দেশনায় বলা হয়, প্রতিটি এলাকায় মিছিলসহ পাহারার ব্যবস্থা করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করার কথাও উল্লেখ করেন তিনি।

পোস্টে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর অবস্থানের খবর পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যেতে হবে। এ কার্যক্রম পালাক্রমে দিন-রাত চালু রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান ইশরাক।