মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

>> পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

>> সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

আপনি পড়ছেন : রাজনীতি

পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল


২৮ অক্টোবর ২০২৬, বিকাল ৪:১০



পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল


সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কামারখন্দ উপজেলার শহীদনগর বাগবাড়ি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে এসব ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও মিছিলের ছবি পোস্ট করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকের সমর্থকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল থেকে তাঁরা যুবলীগের পক্ষে এবং বিএনপিকে উদ্দেশ করে নানা স্লোগান দেন।

ভিডিওতে আরও দেখা যায়, মিছিল চলার সময় সড়কের পাশ দিয়ে পুলিশের একটি গাড়ি যাচ্ছিল। এ সময় মিছিলে অংশ নেওয়া কয়েকজনকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘কেউ কাছে আসবি না, কেউ সামনে আসবি না।’

ঘটনার বিষয়ে জানতে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কামারখন্দ থানার ওসি হাসমত আলি জানান, মিছিলটি কামারখন্দ থানা এলাকার মধ্যে হলেও সংশ্লিষ্ট মহাসড়কটি যমুনা সেতু পশ্চিম থানার আওতাধীন।

এ বিষয়ে বক্তব্য জানতে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

সূত্র: স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিবরণ।