শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : রাজনীতি

এনসিপির নতুন কমিটিতে আলেমের সংখ্যা কমায় ক্ষুব্ধ আশরাফ মাহদি


Sifat Islam Sohag ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৩



এনসিপির নতুন কমিটিতে আলেমের সংখ্যা কমায় ক্ষুব্ধ আশরাফ মাহদি


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে আলেমদের প্রতিনিধিত্ব কমে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি। আগের কমিটিতে চারজন আলেম থাকলেও নতুন কমিটিতে তাঁদের মধ্যে দুজনকে রাখা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ক্ষোভ জানান।

আগের কেন্দ্রীয় কমিটিতে আশরাফ মাহদি ছাড়াও মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা রফিকুল ইসলাম আইনী ও মাওলানা ইনজিমামুল ইসলাম দায়িত্ব পালন করছিলেন।

তাঁদের মধ্যে আশরাফ মাহদি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক। সানাউল্লাহ খান দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) হিসেবে। মাওলানা রফিকুল ইসলাম আইনী ছিলেন কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং ময়মনসিংহ বিভাগের অঞ্চল তত্ত্বাবধায়ক। অন্যদিকে, মাওলানা ইনজিমামুল ইসলাম ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য।

পুনর্গঠিত কমিটিতেও যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আশরাফ মাহদি। আর সানাউল্লাহ খানকে দেওয়া হয়েছে ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব। তবে আগের কমিটিতে থাকা রফিকুল ইসলাম আইনী ও ইনজিমামুল ইসলাম নতুন কমিটিতে স্থান পাননি।

ফেসবুক পোস্টে আশরাফ মাহদি লেখেন, ‘সংখ্যাটা চার থেকে দুইয়ে নেমে এসেছে। দুইজন মাইনাসের কারণ জানা নাই। আর যে দুইজনকে রাখা হল তাদেরও নামকাওয়াস্তে।’

নতুন কমিটিতে আলেমদের প্রতিনিধিত্ব কমে যাওয়ার বিষয়ে তাঁর এই মন্তব্য এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে পদবণ্টন নিয়ে অসন্তোষের বিষয়টি সামনে এনেছে।