বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : রাজনীতি

পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করার অভিযোগ আযাদের


Sifat Islam Sohag ২৩ অক্টোবর ২০২৬, বিকাল ৫:১৭



পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করার অভিযোগ আযাদের


বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। এর আগে একই স্থানে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

হামিদুর রহমান আযাদ বলেন, মেধাভিত্তিক নিয়োগ ও বৈষম্য দূর করার দাবিতেই দেশের তরুণেরা আন্দোলনে নেমেছিলেন। কিন্তু বর্তমানে মেধার ভিত্তিতে পদোন্নতি, নিয়োগ ও বদলির পরিবর্তে দলীয় বিবেচনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ। তিনি দাবি করেন, সরকার ও ফ্যাসিবাদী শক্তি মিলে নতুন পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

জামায়াতের এই নেতা আরও বলেন, কোটা সংস্কার আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থান অতীতে মেধা অবমূল্যায়নের বিষয়টি সামনে এনেছিল। তাঁর ভাষ্য, বর্তমানে একই ধরনের প্রবণতা আবার দেখা যাচ্ছে।

জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন

জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ড, আহত হওয়া, পঙ্গুত্ববরণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের বিচার এখনো দৃশ্যমান পর্যায়ে পৌঁছায়নি বলে মন্তব্য করেন আযাদ। তাঁর দাবি, কিছু রায় হলেও সেগুলো কার্যকর হয়নি। সরকার ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সমঝোতা করে নতুন পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার অভিযোগ তুলে সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপির কয়েকজন নেতা নির্বাচনে তাঁদের দলের পাওয়া ভোটের ৩০ শতাংশ আওয়ামী লীগের ভোট বলে উল্লেখ করেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকেও এ বিষয়ে বক্তব্য এসেছে বলে দাবি করেন তিনি। শেখ হাসিনা ও শামীম ওসমানের ফাঁস হওয়া অডিও কথোপকথনের প্রসঙ্গও তোলেন আযাদ।

তাঁর অভিযোগ, এসব বক্তব্যের প্রতিবাদ না করে বিএনপি বিষয়টি এড়িয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে বিএনপির বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের সঙ্গে আওয়ামী লীগের আঁতাত রয়েছে—সরকারের এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন আযাদ। তিনি বলেন, সরকারের কাছে এ বিষয়ে গোয়েন্দা তথ্য থাকলে তা প্রকাশ করা উচিত। তাঁর দাবি, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন আযাদ। তিনি দাবি করেন, দেশে খুন, মাদক, ঘুষ, কালোবাজারি ও দুর্নীতি বেড়েছে। গত ছয় থেকে সাত মাসে দলীয় কোন্দলে ক্ষমতাসীন দলের ৪০ জন কর্মী নিজ দলের লোকজনের হাতে নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই নেতা।

ঠাকুরগাঁওয়ের নির্বাচন নিয়ে সতর্কবার্তা

ঠাকুরগাঁওয়ে ১১-দলীয় ঐক্যের প্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষে জনসমর্থন তৈরি হয়েছে বলে দাবি করেন আযাদ। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সেখানে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মতো কারচুপির পরিকল্পনার খবর তাঁরা পেয়েছেন।

তিনি বলেন, নির্বাচনে কারচুপির চেষ্টা হলে তা প্রতিহত করতে ১১-দলীয় ঐক্য একসঙ্গে মাঠে নামবে। মাগুরার উপনির্বাচনকে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের একটি কালো অধ্যায় উল্লেখ করে তিনি সরকারকে সতর্ক করেন।

ঢাকা-খুলনা ও ঢাকা-কুষ্টিয়ামুখী লংমার্চের পথে হামলার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে আযাদ বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ট্রাফিক সিগন্যাল আধুনিকায়নের কাজ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে স্বার্থগত মিল থাকার অভিযোগ তোলেন। তাঁর দাবি, রাজনৈতিক সুবিধার পাশাপাশি ব্যবসা ও উন্নয়নকাজের সুবিধাও ভাগাভাগি করা হচ্ছে।

১১-দলীয় ঐক্য অটুট থাকার দাবি

কওমি ঘরানার সাতটি ইসলামি দলের ঐক্য প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত তাঁদের ১১-দলীয় ঐক্য অটুট থাকবে।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-কুষ্টিয়ামুখী লংমার