বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাভার-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, বাতাসে পোড়া গন্ধ

>> সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল ভবন

>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

>> গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, মহাসড়কে যান চলাচল বন্ধ

>> মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পূর্ব লন্ডনে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ রাজনীতিকদের

>> আ.লীগের বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন ইশরাক

>> গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাকশ্রমিকরা

>> গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

আপনি পড়ছেন : রাজনীতি

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী


Sifat Islam Sohag ৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০৮



সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী


সড়ক পরিবহন খাতে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, পরিবহন খাতকে আধুনিক ও সুশৃঙ্খল করতে নতুন নেতৃত্ব বিভিন্ন উদ্যোগ নেবে। দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা দূর করে খাতটিকে আইনসম্মত কাঠামোর মধ্যে আনা এবং যাত্রীসেবার মান উন্নত করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, সড়ক পরিবহনকে ঘিরে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণের অবসানে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। নতুন কমিটি এ ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করবে বলে তিনি আশা করেন।

একই সঙ্গে পরিবহন শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সাধারণ যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করার বিষয়েও নতুন নেতৃত্বকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, রাজনীতিবিদরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে রাজনৈতিক বিশৃঙ্খলা মোকাবিলা করা সম্ভব হবে। তার দাবি, এতে দীর্ঘদিনের নৈরাজ্যের অবসান ঘটবে।