শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

>> ‘আমি আওয়ামী লীগার না’ বলে আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

>> দেশে আবার দুর্নীতি বেড়েছে, সীমান্তে পাহারা বসানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

আপনি পড়ছেন : রাজনীতি

দেশে আবার দুর্নীতি বেড়েছে, সীমান্তে পাহারা বসানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর


৩ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪৭



দেশে আবার দুর্নীতি বেড়েছে, সীমান্তে পাহারা বসানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, দেশে ২০০১ থেকে ২০০৬ সালের মতো দুর্নীতি আবারও বেড়েছে। তাঁর দাবি, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য সীমান্তে নজরদারি জোরদার করা প্রয়োজন।

শুক্রবার রাত নয়টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে আবারও দুর্নীতির ব্যাপকতা বাড়ছে বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য, দুর্নীতির সঙ্গে জড়িত কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সীমান্তে পাহারা বসানো উচিত।

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসবে তাঁর দল। তাঁর দাবি, বিএনপি কিংবা জামায়াতে ইসলামী নয়, এনসিপিই ভবিষ্যতে ক্ষমতায় যাবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অর্থের প্রভাব, দুর্নীতি কিংবা পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। শেষ পর্যন্ত নির্বাচনে জনগণের জয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সভাপতি এ এম মুন্নার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান, যুগ্ম সদস্যসচিব সাগুপ্তা বুশরা মিশমা, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেনসহ অন্য নেতারা।