শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

আপনি পড়ছেন : রাজনীতি

দেশে সারের সংকট নেই, অসাধু চক্রের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত: কৃষিমন্ত্রী


Rabeya ১২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৭



দেশে সারের সংকট নেই, অসাধু চক্রের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত: কৃষিমন্ত্রী


দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তাঁর দাবি, ডিলারদের কাছে থাকার কথা থাকলেও সার চলে যাচ্ছে অন্যদের হাতে। একটি অসাধু চক্রের কর্মকাণ্ডের কারণে কৃষকসহ সমাজ ও দেশ ক্ষতির মুখে পড়ছে।

শনিবার দুপুরে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সার বিতরণ ব্যবস্থায় নজরদারি বাড়াতে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিক টিম কাজ করছে। তাঁর আশা, খুব শিগগিরই সার নিয়ে অনিয়ম করা এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী বৃহস্পতিবার ফুলগাজী সফরকে সামনে রেখে প্রস্তুতি ও এলাকার সার্বিক পরিস্থিতি দেখতে সেখানে যান কৃষিমন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, দেশের প্রায় দুই কোটি কৃষককে কৃষি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রান্তিক, ক্ষুদ্র, ভূমিহীন, মাঝারি ও বড়—সব শ্রেণির কৃষকই এই সুবিধার আওতায় আসবেন। নির্ধারিত সময়ের মধ্যে কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। কৃষকের আর্থিক সক্ষমতা বাড়ানো গেলে দেশের সামগ্রিক অর্থনীতিও আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।