শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

>> রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

>> অনশনের পর মধ্যরাতে ময়মনসিংহে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত আরও দুজন

>> বিরোধী দলগুলোর কর্মসূচির মধ্যে মাঠের তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

>> যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

আপনি পড়ছেন : রাজনীতি

সংসদে জনগণের কষ্টের কথা বলতে দেওয়া হচ্ছে না: শফিকুর রহমান


Rabeya ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৫



সংসদে জনগণের কষ্টের কথা বলতে দেওয়া হচ্ছে না: শফিকুর রহমান


দেশের মানুষ ভালো নেই, নানা সংকটে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল এলাকার একটি মাদ্রাসা মাঠে স্থানীয়দের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দেশে বিদ্যুৎ ও সারের সংকট রয়েছে এবং এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। জনগণের এসব সমস্যার কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হলেও সরকার তাঁদের কথা বলতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সংসদে জনগণের অধিকার ও দুর্ভোগের বিষয় তুলে ধরার সুযোগ না পাওয়ায় তাঁদের রাজপথে নামতে হয়েছে। জনগণের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান জামায়াতের আমির।

এর আগে সকালে তিনি শহীদ আবদুল মালেকের কবর জিয়ারত করেন। পরে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন শফিকুর রহমান। শনিবার ভোরে সেখান থেকে ধুনটের উদ্দেশে রওনা দেন তিনি।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং পরে বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।