মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পুরো সড়ক বন্ধ করে নির্মাণকাজ, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

>> হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬

>> বেক্সিমকোর শ্রমিকদের জীবনে অনিশ্চয়তা, কেউ চা বিক্রি করছেন, কেউ চালাচ্ছেন অটোরিকশা

>> মহাকাশযুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

>> ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে স্বজনদের মৃত্যুর দাবি

>> রাজস্থানে স্থানীয় নির্বাচনে বিজেপির কোনোরকমে ‘মুখরক্ষা’

>> এইডস-যক্ষ্মা-ম্যালেরিয়া প্রতিরোধে ৪ হাজার ৩৯ কোটি টাকার প্রকল্প

>> চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে

>> ২৮ বছরেও সংযোগ সড়ক হয়নি, অচল বুড়িচংয়ের সেতু

>> পাটের আঁশে লাভের আশা, ভালো ফলনে খুশি সাতক্ষীরার কৃষকেরা

আপনি পড়ছেন : রাজনীতি

নাটোরে বহিষ্কৃত ছাত্রদল নেতা মারুফের পাল্টা অভিযোগ, দুষলেন গ্রামপ্রধান ও বিএনপি নেতাকে


২৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৩০



নাটোরে বহিষ্কৃত ছাত্রদল নেতা মারুফের পাল্টা অভিযোগ, দুষলেন গ্রামপ্রধান ও বিএনপি নেতাকে


নাটোরের লালপুরে ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং করার অভিযোগ ওঠা বহিষ্কৃত ছাত্রদল নেতা মারুফ আলী বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, গ্রামপ্রধানের সঙ্গে ব্যক্তিগত বিরোধ এবং এক বিএনপি নেতার সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে।

বুধবার দুপুরে গোপালপুর রেলগেটে সংবাদ সম্মেলনে মারুফ আলী বলেন, তিনি কেশবপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় কবরস্থানের সরকারি অনুদানের হিসাব চাওয়ায় গ্রামপ্রধান আবুল কালাম আজাদ তাঁর ওপর ক্ষুব্ধ হয়েছেন। তাঁর অভিযোগ, এ বিরোধের জেরেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে।

মারুফ আরও অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রাজনৈতিক বিরোধের কারণে তাঁকে বহিষ্কারের ক্ষেত্রে প্রভাব খাটিয়েছেন। তবে তাঁর এই অভিযোগ অস্বীকার করেছেন হারুন অর রশিদ।

গ্রামপ্রধান আবুল কালাম আজাদ বলেন, মারুফ তাঁর গ্রামের ছেলে এবং তাঁর সঙ্গে কোনো বিরোধ নেই। অন্যদিকে বিএনপি নেতা হারুন অর রশিদ বলেন, মারুফ তাঁকে কেন রাজনৈতিক শত্রু বলেছেন, তা তাঁর বোধগম্য নয়। তাঁকে বহিষ্কারের জন্য কাউকে চাপ দেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন।