বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

আপনি পড়ছেন : রাজনীতি

‘সরকার ব্যর্থ হয়েছে’—বিরোধী দলের ঢালাও মন্তব্য: রুহুল কবির রিজভী


Rabeya ২৬ আগস্ট ২০২৬, বিকাল ৪:৪২



‘সরকার ব্যর্থ হয়েছে’—বিরোধী দলের ঢালাও মন্তব্য: রুহুল কবির রিজভী


সরকার দায়িত্ব নেওয়ার ১৮০ দিনের মূল্যায়নে ‘ব্যর্থ হয়েছে’—বিরোধী দলের এমন বক্তব্যকে ঢালাও মন্তব্য বলে আখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সরকারের ব্যর্থতা নিয়ে করা মন্তব্য যথার্থ নয়। তাঁর দাবি, বিরোধী দল সাধারণত বিরোধিতার অংশ হিসেবেই সরকারের সমালোচনা করে।

সরকারের কর্মকাণ্ড ও বিভিন্ন খাতে অগ্রগতি নিয়ে অর্থনৈতিক প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থাগুলোর গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, তথ্য-উপাত্তের ভিত্তিতে সরকারের সাফল্য ও অগ্রগতির বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তাই এসব তথ্য উপেক্ষা করে করা ঢালাও মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।

সরকার দায়িত্ব নেওয়ার পর কতটা অগ্রগতি হয়েছে, তা পরিসংখ্যান ও তথ্যের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে বলেও জানান তিনি।

রিজভী আরও বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার রক্ষা এবং অন্যায়ের কাছে মাথা নত না করার কারণেই বিএনপি গণভিত্তিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জাতীয়তাবাদ ও দেশপ্রেমের নীতির পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি গুরুত্ব দেয় বলেও মন্তব্য করেন তিনি।

নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বৃক্ষরোপণ ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচির কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএনপির এই নেতা।

এ ছাড়া বিভিন্ন জরিপে বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তার বিষয়টি উঠে এসেছে বলে দাবি করেন রুহুল কবির রিজভী। তবে দলের জাতীয় কাউন্সিলের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।

শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রিজভী।

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন আয়োজন রয়েছে।