শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

>> রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

>> রাড্ডা ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে সরকার, দলীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

>> ‘মা নেই, এখন আপনারাই আমাকে দেখে রাখবেন’—ফুলগাজীতে তারেক রহমান

>> রাউজানে পুলিশের সঙ্গে গোলাগুলির অভিযোগ, রাতভর অভিযানে গ্রেপ্তার ১

>> শরীয়তপুর আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়নি

আপনি পড়ছেন : রাজনীতি

ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে: জামায়াত আমির


ডেস্ক রিপোর্ট ১২ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৩:৪৮
ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে: জামায়াত আমির
ছবি:সংগৃহীত

ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এছাড়াও, ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ছোট বিষয়ে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও 

জানান তিনি।

বৃহস্পতিবার সকাল ৮টার কিছু পরে মনিপুর বয়েজ উচ্চ বিদ্যালয়ে আসেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভোটকেন্দ্রে ভোট দিয়ে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেবেন তার দল। ছোট কোনো ইস্যুতে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

এ সময় তিনি বলেন, ‘বহু বছর দেশবাসী ভোট দিতে পারেননি, এবারের ভোটে যে সরকার গঠিত হবে তা ১৮ কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।’

এরপর ঢাকা ১৫ আসনের কেন্দ্র পরিদর্শন করেন জামায়াত আমির। আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক কেন্দ্রে দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি দেখা। জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করলেন।

দুপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের নারী কর্মীকে বিএনপির কর্মী দ্বারা হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যান জামায়াতে ইসলামী আমির। এসময় নারী হেনস্তা বিষয়ে সেনাবাহিনীর সদস্যদের ব্যবস্থা নিতে বলেন তিনি। আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটার আশ্বাস দেয় সেনাবাহিনী।

এছাড়াও দক্ষিণ কাফরুল উচ্চ বিদ্যালয়, কুমিল্লা, খুলনায়সহ বেশ কিছু জায়গায় কেন্দ্র দখল ও শারীরিক ভাবে হেনস্থা অভিযোগ জানায় জামায়াতের আমির। তবে, ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।